ইতালির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
ইতালি প্রতিনিধিঃআগামী ২০ও ২১ শে সেপ্টেম্বর ২০২০ পৃথিবীর অন্যতম সুন্দর পর্যটক নগরী ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন।নির্বাচন নিয়ে প্রথম বারের মতো বাংলাদেশী কমিউনিটিতে দেখা দিয়েছে যথেষ্ট উচ্ছ্বাস। আর এর প্রধান কারণ হলো ভেনিসে বসবাসকারী বাংলাদেশীরা ইতালির এই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনে এবার অংশগ্রহণ করছেন।ইতালির কেন্দ্রীয় রাজনৈতিক দল ডেমক্রিশ্টানো (ডিসি)যে দলটি ১৯৪০ সাল হতে এখন পর্যন্ত ৫২ বছর ইতালিকে শাসন করেছে সেই দল হতে মেয়রের পরের গুরুত্বপূর্ণ কনসিলিয় দি কমুনালে পদের জন্য নমিনেশন পেয়েছেন একজন বাংলাদেশী। তিনি হলেন ভেনিসের হোটেল ব্যবসায়ী ইতালি বেঙ্গল ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মনোয়ার ক্লার্ক।
বাংলাদেশ ও ইতালিতে রয়েছে মনোয়ার ক্লার্ক এর বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা শুরু করার পূর্বে তিনি ভেনিস বিশ্ববিদ্যালয়ে পর্যটনের উপর লেখাপড়া শেষ করেন। ৪০ বছর বয়সী মনোয়ার ক্লার্কের ইচ্ছা কমিউনিটির মানুষের সেবা করা। এক বক্তব্যে তিনি বলেন ইতালির মূলধারার রাজনীতিতে বাংলাদেশী মেধাবীরা প্রবেশ করলেই সম্ভব সাধারণ মানুষের উপকার করা।ভেনিস সিটিকর্পোরেশন এর অধীনে মোট ৮ টি মিউনোসিপল সিটি রয়েছে। এরমধ্যে বাংলাদেশী অধ্যুষিত মেসরে ও মারগেরা হতে বাংলাদেশী প্রার্থী রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code