

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সিলেটের উদ্যোগে পলীবন্ধু এইচএম এরশাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান কাজী মামুন অর রশিদের অর্থায়নে শুক্রবার (২১ আগষ্ট) রাত ৮টায় আম্বরখানাস্থ সমিতির কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী এম. এ আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. ইয়াছিন, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক এবিএম বাচ্চু মিয়া, লালদিঘীরপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, সংগঠনের উপদেষ্টা কালা মিয়া, ব্যবসায়ী রহিম মলিক।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাজ্জাদ খান, সহ-সভাপতি মো. ইউনুছ মিয়া, তৌহিদ আহমদ, সহ-সম্পাদক মো. ফরিদ মিয়া, অর্থ সম্পাদক স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ফারুক আহমদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. মনির চৌধুরী, নারী কল্যাণ সম্পাদক লাইলী আক্তার, আপ্যায়ণ সম্পাদক শাহাব উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোজাহিদ মিয়া, ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মো. গোলাম জিলানী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিস মিয়া, সদস্য মো. রিপন মিয়া, আব্দুল লতিফ, জিকরুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।