ভারতে বন্দি ২৫ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
করোনাকালে ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাদের স্বজনরা।
সোমবার বেলা ১১টায় চিলমারী-রমনাঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে স্বজনরা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক ভারতে বেড়াতে যান। সেখানে তারা তাদের আত্মীয়ের বাড়ীতে থেকে কেউ মাছ ধরার কাজ করতেন, আবার অনেকে খামারে দিন মজুরের কাজ করতেন।
এরই মধ্যে করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ তাদের আটক করে। পরে ৫ই মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা হয়।
এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ ফেরত পায় তার পরিবার। এদিকে ভারতের জেলে বন্দি বাংলাদেশী নাগরিকদের পরিবার তাদের দ্রুত মুক্তি পেতে সরকারসহ বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code