ইউএনও’র সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ী নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনের সাথে গতকাল সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত মতবিনিসয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমন। এছাড়াও বক্তব্য রাখেন
ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মুভি বাংলা প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইসম প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি শিক্ষক হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনকে ফুলের শুভেচ্ছার জানানো জয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code