গোয়ালন্দ স্কুলছাত্র মিরাজ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র মিরাজের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার মানবন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলে সামনে সকাল ১০টায় শুরু হওয়া ঘন্টা ব্যাপী মানবনন্ধনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, শিক্ষক সুরাইয়া পারভীন, শামীম শেখ, মিরাজের বড় ভাই সেলিম খান, দশম শ্রেণির ছাত্র কাউছার মাহমুদ, সপ্তম শ্রেণির ছাত্রী কানিজ সুবর্ণা প্রমুখ।
জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের দরিদ্র কৃষক সিরাজ খানের ছেলে ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র মিরাজ গত ২৭ আগস্ট নিখোঁজ হয়। এর ৫ দিন পর ২ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী দুর্গম চর কাওয়ালজানি এলাকা থেকে স্কুল ছাত্র মিরাজের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ মিরাজের নিখোঁজ হওয়া ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে অধিক গুরুত্ব দিয়ে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। ক্লুলেস হত্যাকান্ড হলেও আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code