আদমদীঘি প্রেসক্লাবে হিন্দু মহাজোট নেতৃবর্গের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার নেতৃবর্গ আদমদীঘি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের অস্থানী কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আদমদীঘি উপজেলা শাখার সভাপতি প্রদীপ প্রামানিক জয়, সম্পাদক অভিলাশ কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দেবনাথ, লোটন চক্রবর্তীসহ চাঁপাপুর ও কুন্দগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। মতবিনিময় কালে হিন্দু মহাজোটের নেতৃবর্গ সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
রাজশাহী বিভাগসংবাদ বিজ্ঞপ্তি এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual4 Ad Code