দেড়শ সন্তানের বাবা!

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:

দেড়শ সন্তানের বাবা তিনি। করোনাও থামাতে পারেনি তাকে। লকডাউনেও তিনি একইভাবে পারফর্ম করেছেন। নাম তার জো। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্পার্ম ডোনার। তিনি জানিয়েছেন, লকডাউনেও থেমে থাকেননি। করোনা লকডাউনের সময় তিনি ছয়টি সন্তানের আক্ষরিক বাবা হয়েছেন।

Manual3 Ad Code

২০২০ সালে মোট ১০ জন নারীর জন্য স্পার্ম ডোনেট করেছেন জো। তাদের মধ্যে ছয়জন নারী ইতিমধ্যেই সন্তান কোলে নিয়ে ঘুরছেন। ৪৯ বছর বয়সী জো জানিয়েছেন, লকডাউনের পুরো সময়টাই তিনি আর্জেন্টিনায় ছিলেন। করোনার উপদ্রব শুরু হওয়ার আগে তিনি আর্জেন্টিনায় গিয়েছিলেন। তারপর লকডাউন হওয়ায় সেখানে আটকা পড়েন। তবে এখন তিনি লন্ডনে এসেছেন। সেখানে আরও পাঁচজন নারীর জন্য স্পার্ম ডোনেট করবেন।

জো বলেছেন, ‘সারা বিশ্বে ১৫০ শিশুর বাবা আমি। এই মুহূর্তে আমার ডোনেট করা স্পার্মে পাঁচজন নারী গর্ভবতী হয়েছেন। একটি শিশু দিন কয়েক আগে জন্মগ্রহণ করেছে। করোনার জন্য আমি একটু স্লো হয়েছিলাম বটে! তবে থেমে যাইনি। সন্তানদের জন্মাতে দেখলে আমার খুব ভালো লাগে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখি আমার চেহারার সঙ্গে ওদের মিল রয়েছে।’

Manual6 Ad Code

কৃত্রিম উপায়ে স্পার্ম ডোনেট ছাড়াও যৌন সংসর্গের মাধ্যমেও নারীদের মাতৃত্বের স্বাদ উপলব্ধি করান জো। আর এ ধরনের কাজ তিনি করেন একেবারে মন থেকে। তাই এই কাজে তিনি একটুও লজ্জিত নন, বরং গর্বিত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code