এবার নেপালকে অ্যাম্বুলেন্স ও স্কুলবাস উপহার দিল ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সীমান্তের বিতর্কিত ভূখণ্ড নিয়ে উত্তেজনার মধ্যে নেপালকে অ্যাম্বুলেন্স ও স্কুলবাস উপহার দিল ভারত।

Manual4 Ad Code

 

মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবেশী দেশকে ৩০টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি স্কুলবাস উপহার দিয়েছে নয়াদিল্লি। খবর আনন্দবাজার পত্রিকার।

কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালের সরকারি ও ২৯ জেলার অলাভজনক সংস্থাকে এসব উপহার দেয়া হয়েছে।

Manual8 Ad Code

আরও জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সগুলোতে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রাথমিক চিকিৎসা সুবিধা রয়েছে, যা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নেপালের প্রচেষ্টাকে সহায়তা করবে।

Manual6 Ad Code

অ্যাম্বুলেন্সগুলোতে ভেন্টিলেটর, ইসিজি, অক্সিজেন মনিটর এবং উন্নত জরুরি চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

Manual4 Ad Code

সম্প্রতি বিতর্কিত ভূখণ্ড নিয়ে ভারতের সঙ্গে তুমুল উত্তেজনা চলছে। ভারতের দাবিকৃত এলাকাকে অন্তর্ভূক্ত করে সংসদে নতুন মানচিত্র পাস করেছে নেপাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code