টিম কুকের চোখে স্টিভ জবস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে কাছ থেকে দেখেছেন বর্তমান সিইও টিম কুক। তার মতে, স্টিভ জবস ছিলেন ‘মানুষ বশ করার জাদুকর’।

Manual4 Ad Code

 

আমি এখনও দেখতে পাই, কীভাবে তিনি ইন্দ্রজাল বিস্তার করছেন এবং তারপর দেখি, মানুষ কীভাবে মন্ত্রমুগ্ধ হয়ে আছে।’

আজ ৫ অক্টোবর অ্যাপলের সাবেক সহপ্রতিষ্ঠাতা ও সিইওর মৃত্যুবার্ষিকী। মৃত্যুর আগেই টিম কুকের কাছে অ্যাপলের দায়িত্ব দেন স্টিভ জবস। প্রথমে ভাবা হচ্ছিল, জবস অ্যাপলকে যে অবস্থায় নিয়ে গেছেন, কুক কেবল সেটিরই দেখভাল করে যাবেন। হয়তো এটিকে খুব বেশি সামনে নিয়ে যেতে সক্ষম হবেন না তিনি।

 

কিন্তু টিম কুক হাল ধরার পর গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক যে প্রবৃদ্ধি করতে সক্ষম হয়েছে, তাতে এখন এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, অ্যাপলকে ঘিরে জবসের যে স্বপ্ন ছিল, সেটি সুদূর অতীতে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন তিনি।

স্টিভ জবসের প্রস্তাবে সাড়া দিয়েই নয় বছর আগে অ্যাপলে যোগ দিয়েছিলেন এখনকার সিইও টিম কুক। তাদের দেখা হয়েছিল ১৯৯৮ সালে। ২০১৪ সালে চার্লি রোজকে দেয়া সাক্ষাৎকারে টিম কুক বলেছিলেন, কীভাবে স্টিভ জবস তাকে অ্যাপলে যোগ দিতে রাজি করিয়েছিলেন।

শুরুতে দ্বিধা ছিল টিম কুকের মনে। কিন্তু স্টিভ জবস যেভাবে কথা বলেছিলেন, আর পুরো ঘরে যে পরিবেশ তাতে তৈরি হয়েছিল, তাতেই মন বদলে যায় কুকের।

‘আমি অ্যাপলের সমস্যাগুলোর কথা ভাবলাম। তারপর আমার মনে হল, এখানে কিছু করার সুযোগ আমার আছে। আর স্টিভ জবসের সঙ্গে যদি কাজ করা যায়, সেটা তো জীবনের একটা সুবর্ণ সুযোগ। ‘তারপর হুট করেই আমার মনে হল, আমি এখানে কাজ করব, এ দায়িত্ব আমি নেব।’

Manual4 Ad Code

২০১১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান স্টিভ জবস। তার দুই মাস পর অক্টোবরে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে তিনি মারা যান।

Manual1 Ad Code

জবস মারা যাওয়ার পর সমালোচকদের অনেকে ভেবেছিলেন, অ্যাপল হয়তো খুব বেশি হলে দুই থেকে চার বছর চলবে। তবে কুকের নেতৃত্বে ২০১৮ সালে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় অ্যাপল। আর অ্যাপল প্রধান টিম কুক নিজেও এ বছর শত-কোটিপতি ক্লাবে নাম লিখিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code