আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা রাশিয়ার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত উত্তরণে দেশ দু’টির সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা করছে রাশিয়া।এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। আর্মেনিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচ দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে, কারাবাখের ক্ষেত্রে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে মস্কো। বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন। ওই চুক্তিতে কোনও সদস্য দেশ বাইরের আক্রমণের শিকার হলে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এখানে আমরা আর্মেনিয়ার সঙ্গে কথা বলছি। প্রেসিডেন্ট পুতিন বিষয়টি পরিষ্কার করেছেন। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত। নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ উভয় পক্ষের শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code