আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফাউচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, অনুমতি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি বিজ্ঞাপনে তার পুরনো একটি বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে স্বনামধন্য এই বিজ্ঞানী বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তার ওই ভিডিওক্লিপকে কাটছাঁট করে বিজ্ঞাপনে বসানো হয়েছে যা চরম বিভ্রান্তিকর। ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচন ক্যাম্পেইনের ওই বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউচি’র ৩০ সেকেন্ডের একটি পুরাতন ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তাকে বলতে দেখা গেছে, করোনা মোকাবিলায় তারা যে ভূমিকা রেখেছেন তা অনন্য। ফাউসি বলেন, আমি প্রায় পাঁচ দশক জনসেবায় কাজ করছি, কিন্তু কখনোই কোনও রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করিনি। জিওপি প্রচারের বিজ্ঞাপনে আমার অনুমতি ব্যতীত প্রসঙ্গের বাইরে আমার কিছু পুরনো বক্তব্য কাটছাঁট করে ব্যবহার করা হয়েছে; যা আদতে ছিল কয়েক মাস আগের একটি বিস্তারিত মন্তব্যের অংশবিশেষ, যেখানে আমি জনস্বাস্থ্য কর্মীদের ভূমিকার কথা বলেছিলাম।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code