অনেকটা সুস্থতাবোধ করছি: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাণঘাতি করোনমুক্ত হয়ে শক্তিশালী বোধ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম কোনও নির্বাচনি সমাবেশে যোগ দিলেন ট্রাম্প। এদিনই হোয়াইট হাউসের চিকিৎসক সিন কোনলি জানান, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ। ফলে এখন তিনি আর অন্য কারও জন্য সংক্রামক নন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ সপ্তাহে ছয়টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর অংশ হিসেবেই সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে আয়োজিত এ সমাবেশে অংশ নেন তিনি। তবে এ সময় তাকে মাস্ক পরতে দেখা যায়নি। ট্রাম্পের বেশিরভাগ সমর্থকদের মুখেও মাস্ক ছিল না। আর ঘণ্টাব্যাপী নিজের বক্তব্যে বারবারই করোনা থেকে সুস্থ হওয়ার কথা বলছিলেন ট্রাম্প। গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এরপর তিন দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code