তুরস্ককে কৌশলগত অংশীদার ভাবেনি : সের্গেই ল্যাভরভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া কখনও সত্যিকার অর্থে তুরস্ককে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করেনি। মধ্যপ্রাচ্যে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন । ল্যাভরভ বলেন, তুরস্ক যে অবস্থান নিয়েছে আমরা সেটির সঙ্গে একমত নই। একই অবস্থান আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভও তুলে ধরেছেন। এটি কোনও গোপন বিষয় নয় যে আলোচনার মাধ্যমে যে সংঘাতের সমাধান সম্ভব, সেটির জন্য সামরিক সমাধানে আমরা একমত হতে পারি না। আঙ্কারা ও মস্কো মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাতে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এরমধ্যে রয়েছে সিরিয়া, যেখানে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন করছে তুরস্ক। কিন্তু রাশিয়া ফিল্ড মার্শাল খলিফা হাফতারের পক্ষে অবস্থান নিয়েছে। সর্বশেষ আর্মেনিয়া ও আজারবাইজান সংঘাতেও এই বিরোধ প্রকাশ পেয়েছে। রাশিয়া সমর্থিত আর্মেনিয়ার সেনাবাহিনীর নাগোরনো-কারাবাখে দখলের বিরোধিতা করছে তুরস্ক। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃতি পেলেও তা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code