সিনহা হত্যা মামলায় ইতিবাচক অগ্রগতি: র‌্যাবের মহাপরিচালক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমরা আশা করছি, দ্রæত এই মামলার নিষ্পত্তি হবে। গতকাল বিকালে রাজধানীর রমনা কালীমন্দির পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা পরি¯িতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। র‌্যাবের মহাপরিচালক বলেন, সিনহা হত্যা মামলার তদন্ত কাজ এগিয়ে চলছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে আর কিছু বলা সমীচীন হবে না। তদন্ত শেষ হলে মামলার বিষয়ে বলা যাবে। গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়।

Manual4 Ad Code

তকাল বিকালে রমনার কালিমন্দিরে যান র‌্যাবের ডিজি। এসময় সেই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি তিনি মন্দিরের ধর্মযাজদের সঙ্গে কথা বলেন। র‌্যাব জানায়, ঢাকার প্রত্যেকটি মন্দিরে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থাগড়ে তুলেছে। #

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code