রিফাত হত্যার ফাঁসির আসামিরা বরিশাল কারাগারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জাহাঙ্গীর কবীর মৃধা, বরগুনা :
বহুল আলোচিত বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত পাঁচ পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত একমাত্র নারী আসামি ও নিহত শাহনেয়াজ রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে।
বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোঃ আনোয়ার হোসেন এবিষয়ে বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দ-প্রাপ্ত বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত শাহনেওয়াজ রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জন অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া ছয়জন আসামীর ১০ বছর করে, ৪জনের ৫বছয়জন আসামীর ১০ বছর করে, ৪জনের ৫বছর, একজনের ৩বছর কারাদন্ড প্রদান করেন। এমামলার অন্যতম প্রধান আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হন। আদালত ৭জনকে বেকসুর খালাস দেন। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন এ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত ছয় আসামি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code