বিরল সীঁমান্তে পিস্তল ৩ রাউন্ড কার্তুজসহ ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এম,এ কুদ্দুস. বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল সীঁমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
গত মঙ্গলবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি বিশেষ টহলদল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীঁমান্ত পিলার নং ৩২৭/১-আর হতে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বৈরাগীপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ১টি দেশীয় পিস্তল মুল্য ১০,০০০/- টাকা, ০৩ কার্তুজ মুল্য ৬০০/- টাকা এবং ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল মুল্য ১৬,৪০০/- উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং ফেন্সিডিলের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code