বেনাপোলে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে সাংগঠনিকভাবে বিএনপি ও তার অংগ সংগঠনগুলোকে মজবুত করতে বিশাল এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বেনাপোল হাইস্কুল মাঠে শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মীসভা ।
যশোর জেলা যুবদলের সভাপতি এম তমালআহমদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে আর তারেক রহমানকে দেশে আসতে বাঁধা দেয়া হচছে।তারেক রহমান দেশে আসলে আওয়ামী লীগ এক ঘন্টাও তাদের গদি টিকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ সরকার বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন।
তারা আরও বলেন, যারা দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম মামলা হামলা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে রাজপথে আন্দোলন করেছেন এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারাই যুবদলের নেতৃত্ব দিবে।কারন এরা ভবিষ্যতেও রাজপথে শহীদ জিয়ার লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করতে কোন রকম পিছপা হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code