ঢাকার মার্কিন দূতাবাসে শিক্ষা ভিসার আবেদন শুরু আজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নতুন ভিসার আবেদন নেওয়া আজ রবিবার শুরু করছে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‌‘এফ (একাডেমিক ও ল্যাঙ্গুয়েজ), এম (ভোকেশনাল) ও জে (এক্সচেঞ্জ ভিজিটরস) ক্যাটাগরিতে ভিসার জন্য প্রথমবারের মতো যারা আবেদন করছেন, ১৫ নভেম্বর রবিবার থেকে সীমিত আকারে সেসব আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে। কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার জন্য ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি মনে রেখে আবেদনকারীদের ভিসার আবেদন ও ভ্রমণ পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’

Manual6 Ad Code

এতে আরও জানানো হয়, আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে এবং ভিসা ফি দেওয়ার পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

Manual8 Ad Code

জমা দেওয়া আবেদন ফি (এমআরভি) নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের জন্য সময় নেওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code