সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেবে সৌদি সরকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত সবাইকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেবে দেশটির সরকার। সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের খবর উদ্ধৃত করে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা  হয়েছে, সবাইকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে।  কর্মকর্তারা আশা করছেন, আগামী বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে।

Manual3 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দেয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে ভ্যাসকিন দেয়ার আগে।

Manual3 Ad Code

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক ও বসবাসরত ৭০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে, যারা এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হননি। কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের মধ্যে তারা এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন।

Manual7 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ড. আবদুল্লাহ আসিরি বলেছেন, যারা কোভিড ১৯-এর জন্য পজিটিভ পরীক্ষা করেননি, তাদের আগামী মাসে ভ্যাকসিন ক্যাম্পেইনে অগ্রাধিকার দেয়া হবে।

Manual1 Ad Code

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৭৪১ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৮১১ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code