মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে দোষ স্বীকার করে নেয়া সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, এর মাধ্যমে নির্দোষ একজন মানুষের পেছনে ডেমোক্র্যাটদের অন্তহীন তাড়ার চূড়ান্ত সমাপ্তি ঘটল।

 

ট্রাম্প বলেন, ফ্লিনকে ক্ষমা করার বিষয়টি ছিল ব্যাপকভাবে প্রত্যাশিত। শেষ পর্যন্ত তা করতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তে ট্রাম্পের যে কয়েকজন সাবেক উপদেষ্টা বিভিন্ন দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফ্লিন ছিলেন তাদের একজন।

২০১৭ সালে তিনি রুশ দূতের সঙ্গে যোগাযোগ বিষয়ে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগ স্বীকার করে নেন। অবশ্য পরে তিনি ওই স্বীকারোক্তি প্রত্যাহারেরও চেষ্টা করেন।

Manual8 Ad Code

বুধবার হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ফ্লিন ২০১৬ সালের নির্বাচনের ফল উল্টে দেয়ার সমন্বিত চেষ্টায় নিয়োজিত দল অনুগত সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার।

Manual3 Ad Code

ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর টুইটারে দেয়া প্রতিক্রিয়ায় ফ্লিন যুক্তরাষ্ট্রের পতাকার একটি ইমোজি ও বাইবেলের একটি চরণ পোস্ট করেন।

Manual7 Ad Code

ফ্লিন সমর্থকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে ওবামা প্রশাসন যে রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়েছিল সাবেক এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারই শিকার।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code