শোকের মিছিল, অশ্রুর প্লাবন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

তিনি বিশ্বজয়ী ফুটবলার। বল পায়ে নান্দনিকতার ঝংকারে কয়েকটি প্রজন্মকে মোহিত করে রাখা জাদুকর। আর্জেন্টাইনদের চোখের মণি। নেপলসের রাজা। ফুটবল ইতিহাসের সেরাদের একজন।

Manual7 Ad Code

ইতিহাস রাঙানো অসংখ্য অর্জন, কীর্তি। প্রতিভা, উন্মাদনা, মাদক, বিতর্ক, দ্রোহ, রোমাঞ্চ আর আবেগ মিলিয়ে দিয়েগো ম্যারাডোনা একজনই।

Manual5 Ad Code

তার মতো কেউ ছিল না, হয়তো কেউ আসবেও না। বিশ্ব ফুটবল ও ক্রীড়াঙ্গন ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন জীবনের চেয়েও বড় এক চরিত্র। গোটা দুনিয়াকে ফুটবলের উথাল প্রেমে মাতানো। সেই মানুষ সবাইকে কাঁদিয়ে আচমকা চলে গেলেন বুধবার।

ম্যারাডোনার মৃত্যুর খবর শোনার পর থেকেই কাঁদছে আর্জেন্টিনা, কাঁদছে গোটা ফুটবলবিশ্ব। রাজনীতি ও বিনোদন জগতও শোকে আচ্ছন্ন। ইমরান খান থেকে নরেন্দ্র মোদি, শাহরুখ খান থেকে টম ক্রুজ- ম্যারাডোনার মহাপ্রয়াণ ছুঁয়ে গেছে সবাইকে।

Manual2 Ad Code

পেলে, মেসি, রোনাল্ডোদের মতোই শোকের সাগরে ভাসছেন উসাইন বোল্ট, রাফায়েল নাদাল, শচীন টেন্ডুলকাররা। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে অন্যলোকে ফুটবল খেলতে চাওয়ার আকুতি করেছে ফুটবল সম্রাট পেলের কণ্ঠে।

ম্যারাডোনা নেই, এই অমোঘ সত্যটা বিশ্বাস হচ্ছে না রোনালদিনহোর। শোকার্ত মেসি এই ভেবে সান্ত্বনা খুঁজছেন যে, চিরন্তন ম্যারাডোনার মৃত্যু নেই।

সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন ম্যারাডোনার সহযোদ্ধারা। এক লাইভ অনুষ্ঠানে ‘দিয়েগোর সঙ্গে আমার কত স্মৃতি, কত খুশির মুহূর্ত’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ম্যারাডোনার বিশ্বজয়ের সারথী হোর্হে ভালদানো, ‘আর্জেন্টিনার সবাই তার জন্য কাঁদছে।

Manual5 Ad Code

যারা ফুটবল ভালোবাসে, তারা তো কাঁদছেই। এমনকি তার বিদায়ে ফুটবলও কাঁদছে।’ ফুটবল রাজপুত্রের আরেক সাবেক সতীর্থ ও আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই, বিশ্বের প্রতিটি ফুটবল মাঠে তিনি বেঁচে থাকবেন। তিনি সর্বকালের সেরা ছিলেন, থাকবেন।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code