ভ্রমণ করুন নিয়ম মেনে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কক্সবাজার, সেন্টমার্টিন, সুন্দরবনসহ দেশের প্রায় সব পর্যটনকেন্দ্র। তবে ভ্রমণে মানতে হবে স্বাস্থ্যবিধি।

কেবল সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলেই যে স্বাস্থ্যবিধি মানতে হবে, তা নয়। নিজেদের সুরক্ষার কথা ভেবেই এটি মানতে হবে। এ ছাড়া আপনি আক্রান্ত হলে শুধু আপনি নয়, আপনার পরিবার বা কাছের মানুষেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

Manual2 Ad Code

 

ভ্রমণে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি তার অন্যতম হলো– শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা। আর পুরো ভ্রমণেই মাস্ক পরতে হবে। অবশ্য সরকারের পক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। না পরলে জরিমানাও গুনতে হবে।

Manual7 Ad Code

এ ছাড়া হাত সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে। এ জন্য হাতের কাছে বা পকেটে সবসময় জীবাণুনাশক স্প্রে রাখুন।

Manual8 Ad Code

বাস, ট্রেন, লঞ্চ বা বিমানে যে মাধ্যমেই ভ্রমণ করুন, নিজের আসনটি অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন। হোটেলের বিছানাও জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন। অথবা রুমটি জীবাণুমুক্ত কিনা নিশ্চিত হয়ে নিন। রেস্টুরেন্টে খেতে গেলেও সেটি কতটা জীবাণুমুক্ত তা জেনে নিন। সব চেয়ে ভালো হয় চলাফেরায় সবসময় সঙ্গে রাখুন জীবাণুনাশক স্প্রে।
যথাসম্ভব ভিড় এড়িয়ে চলনু।

আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এর সাম্প্রতিক সংখ্যায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে– হোটেল, রেস্তোরাঁ ও জিমনেসিয়ামে কোভিড সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত আমেরিকার বিভিন্ন শহরে গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছে স্টানফোর্ড ও নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে, হোটেল-রেস্টুরেন্টে খেতে গেলে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে।

 

Manual2 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code