কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে দেশটির লুসাইল স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিলেন জামাল ভূঁইয়ারা।

 

সে ম্যাচে ০-১ গোলে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual1 Ad Code

ম্যাচের ২৪ মিনিটে একমাত্র গোলটি এসেছে স্বাগতিক দলের আবদুল রহমান মোর্শেদের পা থেকে।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মির কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

 

Manual8 Ad Code

দুটি ম্যাচে হারের পর ভুলগুলো শুধরে নিতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘কাতারের বিপক্ষে সামনে যে ম্যাচটি আছে, সেখানে আমরা সবাই ভালো খেলার চেষ্টা করব। যে দুটি প্রস্তুতি ম্যাচ খেললাম, সেখানকার ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু করব।’

এই হারের পরও খুশি করোনা আক্রান্ত প্রধান কোচ জেমি ডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেয়া সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

তিনি বলেন, ‘ম্যাচ হারলেও আমাদের জন্য দারুণ এক অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তারা আরেকটু কৌশলী ছিল। আমাদের গোল পাওয়া উচিত ছিল। তবে ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’

Manual2 Ad Code

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৪ ডিসেম্বর। ‘ই’ গ্রুপে ফিরতি পর্বের ম্যাচ এটি। গত বছর ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচে ০-২ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code