ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ফ্রান্সে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

বিবিসি জানিয়েছে, মাথা ঢেকে রাখা কিছু বিক্ষোভকারীরা বেশ কিছু দোকান ভাংচুর করে এবং কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে।

সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কয়েক হাজার সদস্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়।

Manual6 Ad Code

এছাড়া একদল বিক্ষোভকারী একটি সুপার মার্কেট, অফিস ও ব্যাংকে ভাংচুর চালালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। এতে পরিস্থিতি সহিংস আকার ধারণ করে।
যে বিলটি নিয়ে এত বিতর্ক তার ২৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘শারীরিক কিংবা মানসিকভাবে’ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্যের ছবি প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বাধিক এক বছরের কারাদণ্ড এবং ৫৪ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে।

বিলটির সমর্থকরা বলছেন, এটি পাস হলে তা পুলিশকে হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নাজেহাল করা থেকে সুরক্ষা দেবে।
কিন্তু সমালোচকেরা বলছেন, পুলিশের কর্মকাণ্ডের ছবি তোলা বা ভিডিও ধারণ করতে না দিলে গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকার লঙ্ঘিত হবে, কেননা ফ্রান্সের পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ রয়েছে।

Manual7 Ad Code

প্রস্তাবিত আইনটি নিয়ে সমালোচনা মুখে পড়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমতাসীন দল গত সপ্তাহে জানায়, আইনটির কিছু অংশ নতুন করে লেখা হবে। তবে এতেও বিরোধীরা শান্ত হয়নি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code