একদিনে ৩৭ প্রাণহানি,শনাক্ত ১৮৬১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্ক,নিউইয়র্ক: দেশে করোনাভাইরাসে (১০ ডিসেম্বর) একদিনে (গত ২৪ ঘণ্টা)  আরও ৩৭ জন প্রাণ হারিয়েছে।  একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬১ জন। বৃহস্পতির (১০ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে  গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৬১ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।  আর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০০টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ২৭ হাজার ৯২৯-এ।
Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। আর মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Manual5 Ad Code

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩২৬ জন (৭৬ দশমিক ৪৫ শতাংশ) এবং নারী এক হাজার ৬৪১ জন (২৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ)।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code