

জাফিরুল ইসলাম হরিণাকু-ু :
‘ঘুরে দাঁড়াবো আবার,সবার জন্য মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকু-ুতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন হরিণাকু-ু উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমলেম উদ্দীন এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা মাবনবাধীকার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধীকার কমিশন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ খোদা বকস,বাংলাদেশ মানবাধীকার কমিশন ঝিনাইদহ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও হরিণাকু-ু প্রেসক্লাব সহ-সভাপতি জাফিরুল ইসলাম,ধর্মীয় ও আপ্পায়ন সম্পাদক তৈয়বুর রহমান,জেলা সদস্য ও প্রেসক্লাব সহ-সভাপতি সাইফুর রহমান বাদল,মোস্তাফিজুর রহমান এলবি লিটন,মাহমুদুর রহমান মিল্টন, মাহমুদ মৈশেদ শাহিন,হাজি খলিলুল রহমান,ক্যাশিয়ার তছির উদ্দীন,আসাদজ্জান ঠান্ডুু,আনুয়ার হোসেন সহ স্থানীয় মানবাধীকার নেতৃবৃন্দসহ অন্যরা।