আবার ফিরলেন টুটুল!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিইয়র্ক: দীর্ঘদিন পর চলচ্চিত্রে গান গাইলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘তুমি আলতো প্রেমে দুহাত বাড়ালে’। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা।

সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান প্রসঙ্গে জাগরণকে এস আই টুটুল বলেন, “অনেক দিন পর প্লেব্যাক করছি। খুব ভালো লাগছে। সিনেমা আমার অন্যতম ভালোলাগার জায়গা। গানটির কথা ও সুর দারুণ হয়েছে। আমার মনে হয় মুক্তির পর গানটি শুনে শ্রোতারা মুগ্ধ হবেন।”

Manual5 Ad Code

গানটি ব্যবহৃত হবে শফিক হাসান পরিচালিত ‘দ্য অ্যাডভাইজার’ ছবিতে। পরিচালক বলেন, “এস আই টুটুল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। অসংখ্য জনপ্রিয় গান আছে তার। সিনেমায় গান গেয়েও তিনি সফল। আমার মনে হয় তার গাওয়া নতুন গানটিও সফল হবে।” ‘দ্য অ্যাডভাইজার’ ছবিতে অভিনয় করবেন পরীমনি। যদিও এখনও নায়ক নির্বাচিত হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code