আমেরিকায় করোনার ভ্যাকসিন শুরু , প্রথম ডোজ নিলেন নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ নার্স

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : গণকবরে থরে থরে কফিন সাজানো দেখে চমকে উঠেছিল গোটা বিশ্ব। সেই নিউ ইয়র্কের হাত ধরেই এ বার  করুণার ভ্যাকসিনেশন শুরু হল।  সোমবার সকালে আমেরিকান সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেক-এর তৈরি টিকার প্রথম ডোজটি নেন সেখানকার এক নার্স স্যান্ড্রা লিন্ডসে। কোভিড-১৯ ভাইরাসের জেরে উদ্ভুত মহামারির বিরুদ্ধে লড়াইয়েও একেবারে সামনের সারিতে ছিলেন তিনি।

Manual2 Ad Code

আমেরিকার মধ্যে নিউইয়র্কেই মহামারির প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে। করোনার প্রকোপে এখনও পর্যন্ত সেখানে ৩৫ হাজার ৫৫৭ জন প্রাণ হারিয়েছেন। নিউ ইয়র্কের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে এতদিন মূমূর্ষ রোগীদের সামলেছেন অ্যাফ্রো-আমেরিকান স্যান্ড্রা। নিজে থেকেই তিনি প্রতিষেধকের প্রথম ডোজটি নিতে এগিয়ে আসেন বলে জানা গিয়েছে।

Manual5 Ad Code

প্রয়োগ করা হয়। স্যান্ড্রার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সে দেশের মানুষ এবং সংবাদমাধ্যম। দীর্ঘ প্রতীক্ষার পর টিকাকরণ শুরু হওয়ায় আমেরিকাকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code