ফেসবুকের নামে বাংলাদেশি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ফেসবুক ডটকম ডটবিডি নামে নিবন্ধিত ডোমেইন ব্যবহারের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ডোমেইনটি কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নেটিশ জারি হয়েছে। সোমবার এ মামলায় স্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের শুনানির দিন ধার্য ছিল। ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। আগামী ৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Manual2 Ad Code

২২ নভেম্বর ফেসবুক ডটকম ডটবিডি ডোমেইন বরাদ্দ নেয়ায় এস কে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ট্রেডমার্ক অ্যাক্ট এবং ফৌজদারি আইনের মামলা করে ফেসবুক। এতে ৫০ হাজার মার্কিন ডলার বা ৪৪ লাখ টাকা সমপরিমাণ ক্ষতিপূরণ ও একইসঙ্গে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ করতে নিষেধাজ্ঞা দাবি করা হয়। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম।

২০১০ সালে বিটিসিএল থেকে ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি প্রতিষ্ঠানটি ফেসবুক ডটকম ডটবিডি নামের ডোমেইনটি রেজিস্ট্রেশন করে। এরপর ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রির ঘোষণা দেয়া হয়। ২০১৬ সালে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষ ডোমেইন বন্ধের জন্য বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠায়। কিন্তু নোটিশ পাঠানোর পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এর আগে এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমেও নোটিশ পাঠায় ফেসবুক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code