ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক,ঢাকা : আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণকে বিপুল সম্মান আখ্যা দিয়ে তা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। দিল্লির ওই আয়োজনে জনসন হাজির থাকলে সেটাই হবে গত বছর তার দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনও দ্বিপাক্ষিক সফর। প্রজাতন্ত্র দিবসের  অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে। ১৯৯৩ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন জন মেজর। তার প্রায় তিন দশকের মাথায় দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেবেন বরিস জনসন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code