ইইউ এর উদ্যোগ: বড়দিনের আগেই করোনার টিকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:  বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জোটের ২৭টি দেশে একই দিনে এই কর্মসূচি শুরুর আশাবাদের কথা জানিয়েছেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লইয়েন। ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন আশাবাদের কথা জানান তিনি। জার্মানি ও ফ্রান্স অবশ্য আগেই ভ্যাকসিন দেওয়ার সময় জানিয়ে দিয়েছিল।   ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা অবশ্য ভ্যাকসিনটিকে এখনও ছাড়পত্র দেয়নি। তবে কয়েকদিনের মধ্যেই তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে যাতে টিকা পৌঁছায় সেদিকে নজর রাখবে ইইউ। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাতে ঠিকমতো ভ্যাকসিনেশন হয় সেদিকে নজর রাখা হবে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code