জাপানে রেকর্ড পরিমাণ তুষারপাত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাপানের একটি অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে বৃহস্পতিবার একটি সড়কে গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হয়েছেন এক হাজারেরও বেশি চালক। জাপান সাগরের উপকূল দিয়ে যাওয়া টোকিও এবং নিগাতা শহরকে সংযোগ করা সড়কটিতে বুধবার রাতে প্রথমে অল্প কয়েকজন গাড়িচালক আটকে পড়েন। তবে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার আটকে পড়া গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। একটা সময়ে আটকে পড়া গাড়ির সারি প্রায় দশ মাইল দীর্ঘ হয়ে পড়ে। গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া চালকদের খাবার, কম্বল এবং জ্বালানি তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে দেশটির সেলফ-ডিফেন্স বাহিনী। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে ভারি তুষারপাত অব্যাহত থাকতে পারে। চালকদের তুষার ঢাকা সড়ক ও হিমবাহের বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code