কোরিয়া শ্রমিকদের প্রশিক্ষণ দিবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার হাই কমিশনার লি জ্যাং কেয়ান। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই আইকনে এই বৈঠক হয়। বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল অটোমোবাইল শিল্পের খুচরা যন্ত্রাংশ তৈরিতে সরাসরি বিদেশি বিনিয়োগ বা যৌথ উদ্যোগে কোরিয়ার আগ্রহ প্রকাশ। প্রযুক্তি কেন্দ্রে এর সম্ভাব্য অবদান, স্টার্টআপ ইকোসিস্টেমে অ্যাক্সেস সুবিধা প্রদান; একই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের (অলটারনেট ডিসপ্যুট রেজল্যুশন সেন্টার) জন্য মধ্যস্থতাকারী প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code