খেজুরের গুড় খাঁটি দেখে কিনুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শীতের পিঠাপুলি, পায়েস বানানোর ধুম শুরু হয়ে গেছে এরই মধ্যে। শীতে খাঁটি খেজুরের গুড়ের চা খেতেও ভীষণ মজাদার। তবে বাজার থেকে কিনে আনা গুড় গুণে ও মানে খাঁটি কিনা, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। গুড় কেনার আগে যাচাই করে নিন সেটি ভেজালহীন কিনা। গুড়ে কৃত্রিমভাবে চিনি মেশানো কিনা সেটা বোঝার উপায় হলো এ ধরনের গুড় চকচকে হয় দেখতে। স্ফটিকের মতো সাদাটেও হয় চিনি মেশানো গুড়। গুড় খানিকটা মুখে দিয়ে দেখুন। সেটি তিতকুটে বা নোনতা হলে কিনবেন না। পাটালি গুড় দেখতে গাঢ় বাদামি হয়। উজ্জ্বল বা হলুদ রঙের হলে সেটিতে রাসায়নিক মেশানো হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code