

ডেস্ক নিউজ, ঢাকা: নাটক-বিজ্ঞাপনচিত্রে আগেই হাত পাকিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন। ঘোষণাও দিয়েছিলেন, চলচ্চিত্রের দিকেই এগোবেন। এবার আসছে তার প্রথম চলচ্চিত্র। ছবির নাম ‘মুভিং বাংলাদেশ।দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো, সেই কাহিনিই উঠে আসবে এতে। নুহাশ হুমায়ূন জানান, সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে বছর খানেক আগে। তখন থেকেই চলছে এর প্রস্তুতি। গল্পে ২০১৩-১৪ সালের ঢাকা উঠে আসবে।