আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে হিশাম : তমা মির্জা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৯ সালের মে মাসে কানাডা প্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতীকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। সম্প্রতি হানিমুনের পর দেশে ফিরে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী বাড্ডা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন। যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর তিন ধরনের মামলা করেছেন তমা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তমাকে নিয়ে নানা বিষয়ে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। এবার সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন তমা মির্জা। ২৬ ডিসেম্বর রাত ১০টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। প্রায় চল্লিশ মিনিটের এই লাইভের শেষে তমা জানান, তিনি এখন চরম এক পর্যায়ে পৌঁছেছেন। আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তমা বলেন, যদি তার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন হিশাম চিশতী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code