

ডেস্ক নিউজ, ঢাকা: নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা। আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। এরমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছেন। অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।