সিলেট নগরীর যেসব সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক :  আগামী ১ জানুয়ারি।  পুরোপুরি বন্ধ করে দেয়া হবে নগরীর বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে কয়েক ধরনের যানবাহন চলাচল।

সিলেটের প্রাণকেন্দ্র  জিন্দাবাজারের বুক দিয়েই গেছে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা-আম্বরখানা সড়ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সড়কে সংস্কার ঘটিয়ে করা হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন।

Manual8 Ad Code

ইতিমধ্যে এ সড়কের মধ্যখানে ডিভাইডার দিয়ে সেখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতার কারুকাজ করা গ্রিল। পাশাপাশি ডিভাইডারে লাগানো হচ্ছে গাঁদা ফুল।

Manual5 Ad Code

এর আগে দুপাশের বৈদ্যুতিক খুঁটি সরিয়ে খুঁটি ও তারের জঞ্জালবিহীন করা হয়েছে সড়কটিকে। শুধু ডিভাইরাডারে খুঁটি রাখা হয়েছে ইমার্জেন্সি বিদ্যুৎ লাইনের জন্য। বৈদ্যুতিক তারসহ বাকি সব কেবল লাইন নেয়া হয়েছে মাটির নিচ দিয়ে। তাই দিন যতই যাচ্ছে সড়কটির সৌন্দর্য বাড়ছে এবং আকর্ষিত করছে এ সড়কে চলাচালকারী জনসাধারণ এবং নগরবাসীকে।

Manual8 Ad Code

এদিকে সড়কটিকে ব্যতিক্রমী করার উদ্যোগ হিসেবে বন্ধ করা হচ্ছে রিকশাসহ কয়েকটি গাড়ির চলাচল। আগামী বছরের প্রথম দিন- অর্থাৎ ১ জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত রিকশা, ঠেলা, ভ্যান গাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করছে সিসিক।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে ইতোমধ্যে কয়েকদিন নগরীতে মাইকিং করা হয়েছে এবং গত সপ্তাহে এ সড়কে নিষেধাজ্ঞার সাইনবোর্ডও গেড়ে দেয়া হয়েছে।

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code