

ডেস্ক নিউজ, ঢাকা: কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার কর্মী লুজাইন আল হাথলুল। তার পরিবারের তরফে বলা হয়েছে, সৌদি বিচার ব্যবস্থার ওপর খুব বেশি আস্থা না থাকলেও আপিল করবেন তারা। দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পাল্টাতে চাওয়া এবং জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের দায়ে সোমবার এই নারী অধিকার কর্মীকে সোমবার (২৮ ডিসেম্বর) পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত। ২০১৮ সালের ১৫ মে আরও কয়েকজন নারী অধিকার কর্মীসহ গ্রেফতার হন ৩১ বছর বয়সী হাথলুল। তখন থেকেই কারাগারে আছেন তিনি। কোনও সাক্ষ্য-প্রমাণ ছাড়া এসব নারীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলের এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন।