গণঅভ্যুত্থানেই ফ্যাসিবাদ সরকারকে পরাজিত করতে হবে: ফখরুল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর তিনি এ মন্তব্য করেন। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্য তৈরি করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে।ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ আমরা শপথ নিয়েছি— দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code