মালয়েশিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: মালয়েশিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বুধবার (৬ জানুয়ারি) সন্ধ‌্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

প্রকৌশলী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আল-মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডলার রঞ্জন দাস। এসময় বক্তব্য রাখেন— কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সভাপতি এম এইচ জুয়েল, সাধারণ সম্পাদক এস এম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা রাজু বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও নিরাবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ তাই বাংলাদেশেরই আরেক নাম। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অন্য উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তারা।

Manual1 Ad Code

ঐক্যবদ্ধ ছাত্রলীগ সবসময় শক্তিশালী তাই দেশ এবং প্রবাসে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে সত্যিকারের ছাত্রদের প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান মালয়েশিয়া ছাত্রলীগ নেতারা।

Manual1 Ad Code

পরে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে লেখা বই উপহার হিসাবে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কুয়ালালামপুরে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন রাজু, সাইফুল ইসলাম, মনজুরুল ইসলাম, সরদার এনামুল হক সাংগঠনিক সম্পাদক রোবেল রানা, ধর্ম বিষয়ক সসম্পাদক ফয়সাল মালিক, আনিসুর রহমান, সাইফুল মোল্লাহ, রাহুল, এবাদুল্লাহ,শাওন, শান্ত বশিরসহ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code