নিউইয়র্কে আরও এক বাংলাদেশির করোনায় মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরো এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

জ্যামাইকা প্রবাসী নিহত ব্যক্তির নাম গোলাম আহিয়া জুয়েল।

স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

প্রয়াত গোলাম আহিয়া জুয়েল দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের জামাইকায় বসবাস করছেন। গত মাসে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে স্থানীয় ভর্তি হয়েছিলেন জুয়েল।

Manual3 Ad Code

সেখানে তার কিছুটা উন্নতি হলে পরে করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা চিকিৎসা চলাকালীন সময়ে গত শুক্রবার (১ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

তার দেশের বাড়ি  নেত্রকোনার মোহনগঞ্জ থানার নলজুরি গ্রামে বলে জানা গেছে। তার মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা গোলাম আহিয়া জুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code