বাইডেন-ট্রুডো’র প্রথম বৈঠক ফেব্রুয়ারিতে.

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র মধ্যে ফোনে কথা হয়েছে। ২২ জানুয়ারি (শনিবার) তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং ফেব্রুয়ারিতে বৈঠক করতে সম্মত হন।

Manual6 Ad Code

ট্রুডোর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পুনরায় আরম্ভ ও এগিয়ে নিতে এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে সরাসরি সাক্ষাত করার ব্যাপারে সম্মত হয়েছেন জো বাইডেন ও জাস্টিন ট্রুডো।

Manual8 Ad Code

গত ২০ জানুয়ারি শপথগ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর পর তার প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছিলেন, শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তার প্রথম ফোনটি পাবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পরে শুক্রবার টেলিফোনযোগে তাদের কথা হয়। ফোনালাপে কানাডার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি কিস্টোন পাইপলাইনের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code