শেখ হাসিনা সরকারের উন্নয়ন হবে মেয়র সিপারের নেতৃত্বে : এমপি নেছার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

কুলাউড়া সংবাদদাতাঃ  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ বলেছেন, কুলাউড়া পৌরসভায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন হবে মেয়র সিপারের নেতৃত্বে। নির্বাচনে নৌকা প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে পরাজিত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। নৌকার বিজয় ঠেকানোর জন্য বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত রিটানিং অফিসারকে সিলেট থেকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু জেলা আওয়ামী লীগ স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসন নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দীর্ঘদিন পর কুলাউড়া পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করে আসন পুনরুদ্ধার করে। কুলাউড়া পৌরসভায় প্রথম চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আব্দুল মালিক।

Manual8 Ad Code

বুধবার দুপুরে কুলাউড়া পৌরসভার আয়োজনে কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার পৌরসভার পুঞ্জিভুত সমস্যা সমাধানে পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আমার দায়িত্বকালীন সময়ে আমি মেয়র নয়, একজন সেবক হয়ে আপনাদের সকল সুযোগ-সুবিধা প্রদানে কাজ করে যাব।

Manual4 Ad Code

কুলাউড়া পৌরসভার নৌকা প্রতীকে নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে পৌরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক মিছবাহুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য এম আব্দুর রউফ, মৌলভীবাজার পৌরসভার ২য় বারের নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, পৌর আওয়ামীলীগের সম্পাদক গৌরা দে। এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল, মহিলা কাউন্সিলার সুলতানা বেগম, পৌরবাসীর পক্ষে গিয়াস উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব শরদিন্দু রায়।
মেয়রের সাথে সম্প্রতি শপথ নেন   ওয়ার্ড কাউন্সিলর লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌধুরী খোকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরুল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, জয়নাল আবেদিন বাচ্চু এবং সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি) ও লাইলি বেগমকে গত শনিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান শপথ বাক্য পাঠ করান।

১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের আমলেই কুলাউড়া পৌরসভায় রূপান্তরিত হয়। তখন এলাকার নৌকার কান্ডারী ছিলেন তৎকালীন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি মৌলভীবাজার (২) আসনের এমপি ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code