আমিরপুত্র জুনাইদের প্রথম ছবির শুটিং শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ  অনেকেদিন ধরে বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনাইদ খানের বলিউডে আসার কথা শোনা যাচ্ছিল। এবার নতুন ছবির শুটিং শুরুর মাধ্যমে সেই পথে এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মহারাজা’ ছবির শুরু হয়েছে সোমবার। এ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন জুনাইদ।

Manual7 Ad Code

আমির খানের মেয়ে ইরা খান ভাইয়ের জীবনের বিশেষ এ দিনটিতে দুই ভাইবোনের ছবি পোস্ট করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে।

নবাগত অভিনেতা জুনাইদ খানের উদ্দেশে ইরা লিখেছেন, জুন্নুউ! এটি তার প্রথম অভিনয়, শো বা একসাথে আমাদের করা প্রথম নাটক নয়। তবে আজ তার শুটিংয়ের প্রথম দিন। ইরা আরও লিখেছেন, জুনাইদ কয়েক বছর ধরে অভিনয় করছে। তবে এখনও আমার কাছে নতুন মনে হয়।

Manual4 Ad Code

বড় পর্দায় জুনাইদের অভিষেক প্রসঙ্গে ইরা লিখেছেন, তার পেশাদারিত্ব অতুলনীয়। বড় পর্দায় তাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও লিখেছেন ইরা।

Manual5 Ad Code

জুনাইদ দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন। তবে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার ছবিতে এবারই প্রথমবারের মতো ক্যামেরার মুখোমুখি হবেন। ‘মহারাজা’ ছবিটি মূলত ধর্মীয় গুরু মহারাজের করা মামলা নিয়ে নির্মিত হচ্ছে। ১৮৬২ সালে এই ধর্মীয় গুরু একটি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন, কারণ সংবাদপত্রটি তার বিরুদ্ধে নারী ভক্তদের যৌন শোষণের অভিযোগ এনে খবর প্রকাশ করেছিল। জুনাইদ ছবিতে সাংবাদিক কারসানদাস মুলজির ভূমিকায় অভিনয় করেছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code