যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু পাঁচ লাখ পাঁচ সহস্রাধিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৫ লাখ ২৩ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ পাঁচ হাজার তিনশ নয়জন।

Manual8 Ad Code

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেছে এক কোটি ৮৭ লাখ তিন হাজার চারশ ২১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৯৩ লাখ ১৪ হাজার সাতশ ৯৪ জন।

Manual8 Ad Code

সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি আট লাখ ২৪ হাজার পাঁচশ ৬১ জন এবং মারা গেছে ২৪ লাখ ৫১ হাজার চারশ ৫৮ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৫৭ লাখ ৬৬ হাজার একশ ৭৮ জন।

Manual2 Ad Code

বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৬ লাখ পাঁচ হাজার একশ ৬১ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার পাঁচশ ১৯ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Manual8 Ad Code

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code