নাগরিকত্ব দেয়ার বিধানসহ ইমিগ্রেশন সংস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত ১১ মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে আট বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়ার বিধানসহ ব্যাপক ভিত্তিক ইমিগ্রেশন সংস্কার আনার লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি কংগ্রেসে “ইউএস সিটিজেনশিপ অ্যাক্ট অফ ২০২১” উত্থাপন করা হয়েছে।

Manual5 Ad Code

নিউ জার্সির সিনেটর বব মেনেনডেজ ও ক্যালিফোর্নিয়ার হাউজ প্রতিনিধি লিণ্ডা সানচেজ অন্যান্য ডেমোক্রেট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিলটি উত্থাপন করার পর বব মেনেনডেজ বলেন, এতদিন পর্যন্ত আমরা ইমিগ্রেশন সংস্কারকে যে চূড়ান্ত রূপ দিতে পারিনি তার পেছনে কারণ ছিল আমাদের সদিচ্ছার ঘাটতে। আমরা বার বার বিভিন্ন স্বার্থের সঙ্গে আপোষ করে দেশের জন্য অতি প্রয়োজনীয় বিষয়কে এড়িয়ে গেছি।

Manual2 Ad Code

আমরা মানবতাকে স্বীকার করতে অস্বীকার করেছি এবং যুক্তরাষ্ট্রের জন্য ইমিগ্রান্টদের অবদানকে ভুলে গেছি। কিন্তু আমেরিকানরা এবার আমাদেরকে সুযোগ দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে থাকা এক কোটির অধিক ইমিগ্রান্টকে আমেরিকার মূলধারায় নিয়ে আসার। তিনি আরো বলেন, আমরা ইমিগ্রেশন সংস্কারকে চূড়ান্ত রূপ দেব, কারণ গত নভেম্বর মাসে আমেরিকানরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ভোট দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছে।

Manual2 Ad Code

এই বিলে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। তা হলো, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কোড থেকে “এলিয়েন” শব্দটি বাদ দিয়ে “ননসিটিজেন” শব্দ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে, যা ইমিগ্রেশন অধিকার প্রবক্তারা প্রশংসা করেছেন। কারণ “এলিয়েন” শব্দটি সাধারণভাবে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ অর্থে ব্যবহৃত ও বিবেচিত হয়। এছাড়া বিলে আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের ক্ষেত্রে তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পর দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করতে পারবে না বর্তমানে যে আইন বলবৎ রয়েছে তা কমিয়ে তিন বছর করা হয়েছে। এছাড়া ইমিগ্রেশন সংস্কার বিলে কাউন্টি ও মিউনিসিপালিটিগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। বিশ্বের যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্বল্প জনপ্রতিনিধিত্ব রয়েছে, সেসব দেশ থেকে বৈধভাবে ও আনুপাতিক হারে যুক্তরাষ্ট্র লোকজনকে নিয়ে আসার জন্য বহুল পরিচিত ‘ডিভি’ বা ‘ডাইভারসিটি ভিসা’য় বর্তমানে বার্ষিক ৫৫ হাজার লোককে আনার ব্যবস্থা করা হয়, সেই সংখ্যা ৮০ হাজারে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে বিলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code