স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাঁধন দর্পণ সাহিত্য পরিষদের পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাঁধন দর্পণ সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

১ মার্চ (সোমবার) সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলুর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী দৃষ্টি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে বাঁধন দর্পণ সাহিত্য পরিষদ সম্মাননা প্রদান করা হয় জাতীয় পদক প্রাপ্ত আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান ও বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনরে সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক  সাংবাদিক আহমদ সেলিমকে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জজ কোর্টের এপিপি এডভোকেট মামুনুর রশিদ মামুন, এডভোকেট ইফতেখার আলম সুয়েব।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমদ, গীতা পাঠ করেন সুধাংশু লাল দে জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট ছায়াদ আহমদ, এমসি কলেজের সাবেক এজিএস তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফাহমিদা সুলতানা সূচি ও আব্দুল আহাদ সানি।

Manual8 Ad Code

এছাড়াও কবিতার উপর সম্মাননা স্মারক গ্রহণ করেন জ্যোতিময় দাস যীশু, ছড়ার উপর তারেশ কান্তি তালুকদার, গল্পের উপর শহিদুল ইসলাম, ছড়ার উপর সাজ্জাদ আহমদ সাজু, চন্দ্র শেখর দেব, সংগঠক উপর নিয়াজ কুদ্দুস খান, ব্যাংকার মোস্তাক আহমদ, সংগঠনের উপদেষ্টা সদস্য এডভোকেট ছায়াদ আহমদ, এম শাহরিয়ার কবির সেলিম, কাজী মোয়াজ্জিন উদ্দিন, হেলাল আহমদ, তোফায়েল আহমদ, ও সকল সদস্যবৃন্দের মধ্যে স্মারক প্রদান করেন।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উপর প্রথম স্থান অধিকার করেন দৃষ্টি চৌধুরী, দ্বিতীয় স্থান কাওছার আহমদ রিফা, তৃতীয় স্থান কাওছার আহমদ শুভ, কবিতা আবৃত্তি করেন ইয়াকুব আহমদ, ইশতিয়াক আহমদ

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code