ক‌রোনার ফলে আমদা‌নি নীতি সহায়তার সময় বৃদ্ধি পেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদানি‌তে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নীতি সহায়তার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে। গতকাল বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এর আগে চল‌তি বছ‌রের ৩১ মার্চ পর্যন্ত আমদা‌নি নীতি সহায়তা দেওয়ার কথা ছিল। ত‌বে চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়ার জন্য কতিপয় নীতি সহায়তা তিন মাস বা‌ড়া‌নো হ‌য়ে‌ছে।

Manual6 Ad Code

আমদানি বাণিজ্যে নীতি সহায়তা অনুযায়ী, করোনাভাইরাসজনিত রোগ প্রতিরোধের নিমিত্তে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতি বিদেশি রিপেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মা‌র্কিন ডলার পরিশোধ কর যাবে।

Manual3 Ad Code

উৎপাদন উপকরণাদি আমদানি বাবদ মূল্য বিদ্যমান ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। আলোচ্য ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণাদি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে।

Manual3 Ad Code

এ বিষ‌য়ে আমদা‌নি খাত সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থা স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের আমদানি ব্যয় নির্বাহে স্বস্তি প্রদান করবে। আলোচ্য ৩ মাসের সহায়তায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবে।

Manual6 Ad Code

নীতি সহায়তা বর্ধিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়ার জন্য কতিপয় নীতি সহায়তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code