মান্দায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

নওগাঁর মান্দায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজনে রবিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আব্দুল হালিম, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ. এম এম গোলাম ফারুক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম আরেফিন সিদ্দিকী, প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সীমানাহীন ব্র্যান্ডের আমন্ত্রিত কন্ঠশিল্পী কবিরুল ইসলাম কবির এবং চ্যানেল আই এর সেরা কন্ঠশিল্পী স্বপনসহ স্থানীয় কন্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code